প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই প্রার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। চেয়ারম্যান প্রার্থী আনোয়ার মিয়া বলেন, তাঁর বাড়ি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর গ্রামে। শনিবার রাতে নির্বাচনী কাজ শেষে তাঁর অটোরিকশা ও একটি মোটরসাইকেল বাড়ির উঠানের এক পাশে তালা দিয়ে রেখেছিলেন। সকালে দেখতে পান দুটি যানই পুড়িয়ে ফেলা হয়েছে। বিষয়টি তিনি দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন। দোয়ারাবাজার থানার এসআই শামীম আখঞ্জি বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।