প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে গত সোমবার রাতে মো. রইছ মিয়া (২৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহনগঞ্জ থানার ওসি রমিজুল হক জানান, রইছ মিয়ার বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় সিলেটের দায়রা জজ আদালত ২০১৩ সালের নভেম্বর মাসে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এত দিন তিনি পলাতক ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।