যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় গাঁজাসহ নাসির খন্দকার নামে এক যুবককে আটক করা হয়েছে। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম আমড়াতলা বাজার থেকে পুলিশ তাঁকে আটক করে। নাসির খন্দকার (৩২) উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের মো. নূরুজ্জামান খন্দকারের ছেলে। পাথরঘাটা থানার এসআই মো. কামাল হোসেন বলেন, কালমেঘার আমড়াতলা বাজার থেকে যাওয়ার সময় নাসির খন্দকারকে বহনকারী মোটরসাইকেলকে থামতে বলা হয়। পরে তাঁর কাছ থেকে সাড়ে চার শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার তাঁকে বরগুনা জেলহাজতে প্রেরণ করা হয়।