যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনের মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে বিপ্লব নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ওই মোটরসাইকেলের মালিকসহ কয়েকজন। হাসপাতাল সূত্র জানায়, বার্ন ইউনিটে চিকিৎসাধীন শাশুড়িকে দেখতে সন্ধ্যা ছয়টার দিকে লালবাগ থেকে আসা সেলিমুর রহমান হাসপাতালের এক পাশে মোটরসাইকেল রেখে দোকানে যান। ফিরে এসে দেখেন এক যুবক মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি যুবকটিকে ধরে ফেলেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুন ফরাজি বলেন, আটক যুবককে থানায় আনা হয়েছে। নিজস্ব প্রতিবেদক|