যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম আবুল বাশার (২৬)। গতকাল মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। গত রোববার রাত দেড়টার দিকে ওই দোতলা বাড়িতে ১২ থেকে ১৪ জনের ডাকাত দল হানা দেয়। নিচতলার কলাপসিবল ফটকের তালা ও দুটি দরজা ভেঙে তাঁরা ভেতরে ঢোকে। দোতলায় থাকা বাড়ির মালিক আবদুল মন্নান হাওলাদার ডাকাতের উপস্থিতি টের পেয়ে মুঠোফোনে প্রতিবেশীদের খবর দেন এবং চিৎকার দেন। এ সময় এলাকাবাসী এগিয়ে আসে। এলাকার লোকজনের চেঁচামেচিতে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। তখন তাদের ধরতে যান আবদুল মন্নানের চাচাতো ভাই শাহজাহান। এ সময় ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।