যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর রেলস্টেশনে গতকাল সোমবার সকালে এক হাজার ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক খন্দকার মাহমুদুরের (৩০) বাড়ি ময়মনসিংহে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, চট্টগ্রাম থেকে কমলাপুর রেলস্টেশনে আসা চট্টলা এক্সপ্রেস নামের ট্রেনে ওই যাত্রী আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ব্যাগ তল্লাশি করে এক হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।