যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজার এলাকা থেকে গতকাল বুধবার একটি পিস্তলসহ হানিফ উদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যা ব-৫-এর একটি দল। হানিফ উদ্দিন নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে। র্যা ব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেজর আরাফাত গতকাল বিকেলে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেলা দুইটার দিকে গাঙ্গুরিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় হানিফের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।