যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের নতুনপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুর রহমান বলেন, গতকাল বিকেলে নতুনপাড়া এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে আছে বলে খবর দেন এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাঁকে হত্যা করে রাতে ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।