যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার পাঁচপোতা বিল থেকে গত সোমবার রাতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা সোমবার সন্ধ্যায় তাঁকে কুপিয়ে হত্যা করে। আশাশুনি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, পাঁচপোতা বিলে ওই যুবকের (৩০) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গত সোমবার সন্ধ্যায় পুলিশে খবর দেন। খালি গায়ের যুবকটির পরনে নীল চেকের লুঙ্গি ছিল। পুলিশ গিয়ে রাত নয়টার দিকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে শহরের রসুলপুর সরকারি কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।