যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর এলাকা থেকে এক হাজার ৩৯০টি ইয়াবা বড়িসহ আবদুর রহিম (২৭) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থানা-পুলিশ গতকাল বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আবদুর রহিমকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে এক হাজার ৩৯০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।