যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ৩১ লিটার চোলাই মদসহ জ্যোতিপ্রিয় চাকমা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার কামাকুছড়া গ্রামে। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় পুলিশ লারমা স্কয়ারের একটি বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদসহ জ্যোতিপ্রিয় চাকমাকে গ্রেপ্তার করে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি