যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে দেশে তৈরি একটি এলজি, দুটি কার্তুজসহ মো. কাজল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কাজলের বাড়ি চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিচপানখালী গ্রামে। বদরখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল বলেন, কাজলসহ চারজন অস্ত্র নিয়ে মহেশখালীর বড়ুয়াপাড়া থেকে মাইক্রোবাসযোগে চকরিয়া আসছে—এ খবরের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে সড়কে তল্লাশিচৌকি বসানো হয়। সেখানে মাইক্রোবাসটি আটকানো হলে তিনজন পালিয়ে যায়। এ সময় অস্ত্র, কার্তুজসহ কাজলকে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি|