যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দর এলাকায় গাঁজা বিক্রি ও ল্যাপটপের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মুঠোফোনে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসান সিকদার (২৭) নামের ওই ব্যক্তিকে গত বৃহস্পতিবার আটক করা হয়। গতকাল শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বাউফল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, হাসানের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।