যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার অস্ত্রসহ আবু বক্কর ওরফে টিটো শরীফ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু বক্কর উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খারইখালী গ্রাম থেকে আবু বক্করকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি পাইপগান, তিনটি বন্দুকের গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।