যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুরে বিসিক শিল্পনগরের কাছে পূর্ণিমা ফিলিং স্টেশনের কাছ থেকে মেজবাহ উদ্দিন (৩০) নামে এক যুবককে ২১৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে। গত সোমবার সন্ধ্যায় মুক্তারপুর পুলিশ ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার মেজবাহ উদ্দিনকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেয়। গ্রেপ্তার যুবকের বাড়ি ঢাকার বংশালে। এ ব্যাপারে সদর থানায় ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।