যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অলিউল্লা ওরফে সুমন নামে 

এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত একটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়,
অলিউল্লা ফেনীর দাগনভূঁইয়া উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের সফি উল্লার ছেলে। তিনি নিজেকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে অলিউল্লাকে ধরা হয়। তাঁর সহযোগীরা পালিয়ে যায়।