যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পর্নোগ্রাফি আইনে করা মামলায় জাহাঙ্গীর আলম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কুমারখালী থানায় ১৬ ফেব্রুয়ারি শালঘর মধুয়া এলাকার এক স্কুলশিক্ষকের করা মামলায় পুলিশ গতকাল মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করে। মামলায় স্কুলশিক্ষক অভিযোগ করেন, তাঁর স্কুলপড়ুয়া মেয়ের ছবি বিকৃত করে স্থানীয় কয়েক যুবক ১০ ফেব্রুয়ারি চাঁদা দাবি করে। টাকা না দিলে তাঁর মেয়ের বিকৃত ছবি ইন্টারনেটে ছাড়ার হুমকি দেয় তারা। এ ব্যাপারে তিনি ওই দিনই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তদন্ত করে গোয়েন্দা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।