প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার করইয়া নগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে গত সোমবার রাতে ইয়াবা বড়ি সেবনকালে মোহাম্মদ হেলাল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হেলালের বাড়ি সাতকানিয়া সদর ইউনিয়নের করইয়া নগর এলাকায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ইয়াবা বড়ি সেবনকালে হাতেনাতে হেলালকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, হেলাল মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।