যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় বুধবার রাতে সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বজলু মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নেত্রকোনার আটপাড়া থানার দেওয়াজপীর গ্রামের রোজ আলীর ছেলে। ভোগড়ার উত্তরাপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকে শিশুটির পরিবার। একই বাড়িতে ভাড়া থাকে বজলুও। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বজলু শিশুটিকে কৌশলে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির বাবা জয়দেবপুর থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর প্রতিনিধি|