যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ গত রোববার রাতে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে। থানা-পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে দুইটার দিকে পুলিশ সান্তাহার দারুল উলুম কওমি মাদ্রাসা গেটের সামনে থেকে নতুন বাজার এলাকার মেহেদি হাসানকে (৩২) ছয় বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে গতকাল সোমবার বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।