যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদরের শালগাড়িয়া ফরেস্ট পাড়া মহল্লায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) অভিযান চালিয়ে ইমরান হোসেন ওরফে রাজু (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ওই মহল্লাতেই। র্যা বের ভাষ্যমতে, রাজু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে। পাবনা সদর থানায় তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। পরে তাঁকে পাবনা থানায় হস্তান্তর করা হয়।