যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে সুমন দেব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় র্যা ব তাঁকে রাজনগর থানায় সোপর্দ করে। সুমন দেব উপজেলার প্রেমনগর গ্রামের জলধর দেবের ছেলে। পুলিশ দাবি করেছে, উপজেলার বাঘমারা এলাকা থেকে গত বুধবার দুপুরে র্যা ব-৯-এর একটি দল সুমন দেবকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছ থেকে একটি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যা ব রাজনগর থানায় সুমন দেবের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।