যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানা-পুলিশ ধর্মীয় সভার নামে পথচারীর কাছে টাকা আদায় করার সময় কুতুব উদ্দিন (২৭) নামের এক যুবককে আটক করেছে। তাঁর বাড়ি বগুড়া সদর থানার চকসূত্রাপুর কুলিপট্টি এলাকায়। গতকাল রোববার বেলা তিনটায় শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ইসলাম ধর্মীয় সভার কিছু লিফলেট ও টাকা আদায়ের রসিদ পেয়েছে পুলিশ।
সত্যতা নিশ্চিত করেন শেরপুর থানা-পুলিশের এসআই জিয়াউর রহমান। তিনি বলেন, কুতুব উদ্দিন পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ আটক করে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|