যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে গতকাল ভোরে জিয়াউল হক ওরফে লাদেন জিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বাঁশেরবাদা গ্রামে। পুলিশ জানায়, লাদেন জিয়ার বিরুদ্ধে আগের দুটি অস্ত্র মামলা রয়েছে। ওই দুটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। ঈশ্বরদী থানার এসআই আবদুর রহিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা গতকাল ভোরে বাঁশেরবাদা কলেজের দক্ষিণ পাশে নদীর ধার থেকে লাদেনকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলিসহ গ্রেপ্তার করেন। থানার ওসি বিমান কুমার দাশ বলেন, তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।