যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গত সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সোহেল রানা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা-পুলিশ। তিনি শিবগঞ্জের পনেররশিয়া আমতলা গ্রামের বেলালের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সোহেল রানাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।