প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২০ বোতল ফেনসিডিল, চার বোতল বিয়ার ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গত মঙ্গলবার রাত ১২টার দিকে ওই বাজারে ওই অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীর আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ থানার পিঠালীতলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।