যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত শনিবার এক শিশুকে (৭) ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ অভিযোগে রোববার এক ব্যক্তিকে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। এজাহারে বলা হয়, শিশুটি শনিবার সন্ধ্যা ছয়টার দিকে লিচুবাগানে যায়। বাগানের পাহারাদার তাকে লিচু দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি পালিয়ে বাড়িতে এসে তার মাকে ঘটনা খুলে বলে। রোববার এলাকার গণ্যমান্য লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি