যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার জিদ্দা বাজার এলাকায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরুল কবিরের বাড়ি (২৯) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব মহেশখালী পাড়ায়। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী জানান, টেকনাফ থেকে কয়েকটি গাড়ি বদল করে নুরুল কবির জিদ্দাবাজার এলাকায় পৌঁছান। চট্টগ্রামগামী বাসে ওঠার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর শরীর তল্লাশি করে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। নুরুল কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।