যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে পুলিশের দাবি করা টাকা দিতে রাজি না হওয়ায় মো. হারুন অর রশিদ ওরফে হারুন মল্লিক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হারুন বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিলবিলাস গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে দুজন পুলিশ সদস্য এসে তাঁকে বাউফল থানার ওসির কথা বলে ডেকে নিয়ে যান। তাঁর পরিবারের এক সদস্য অভিযোগ করেন, থানায় নিয়ে এসে ওসি হারুন মল্লিকের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে থানাহাজতে ঢুকিয়ে রাখা হয়। পরের দিন সকালে গ্রেপ্তার দেখিয়ে হারুন মল্লিককে কারাগারে পাঠানো হয়।