প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ মাসুম বিল্লাহ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান, আল্লারদর্গা এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। মাসুম উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মোশারফ হোসেনের ছেলে।