যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বালিহারি গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে এক কেজি গাঁজাসহ মো. ফরিদ উদ্দিন শেখ (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বাড়ি উপজেলার সুঠিয়াকাঠী ইউনিয়নের বালিহারি গ্রামে। ডিবির পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, ফরিদ উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটি দল বালিহারি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগে এক কেজি গাঁজা পাওয়া যায়। নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।