যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে প্রতারণার অভিযোগে গত শুক্রবার রাতে খোসবুল আলম ওরফে জুলহাস (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলহাস সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের অধিকারীপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, জুলহাস চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিভিন্ন জনের কাছে বিক্রি করছিলেন। এমন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে পাওয়া একটি স্মার্টফোন জব্দ করা হয়। সদর থানার ওসি রবিউল হাসান সরকার বলেন, জুলহাসকে আটকের পর তাঁর কাছে পাওয়া ফোন এবং তাঁর দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।