যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে স্কুলছাত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গতকাল শনিবার আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আরিফুল উপজেলার বাহিমালি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আরিফুল স্থানীয় এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কৌশলে মেয়েটির একটি ছবি সংগ্রহ করে অপর একটি নগ্ন ছবির সঙ্গে লাগিয়ে ফেসবুকে ছেড়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর মা গত শুক্রবার থানায় মামলা করেন। গতকাল ভোরে আরিফুলকে আটক করা হয়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাটোর প্রতিনিধি