যুবক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার ভোররাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, জাহেদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গত শনিবার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়ায় মাদ্রাসাছাত্রী নাহিদা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। জাহেদুল ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।