যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকায় গতকাল বুধবার ট্রাকচাপায় আরাদন চন্দ্র রাজবংশী (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকার আশুলিয়া থানার বলিভন্দ্র এলাকার গৌড়চন্দ্র রাজবংশীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আরাদন চন্দ্র রাজবংশী তাঁর পরিবারের লোকজন নিয়ে কয়েক দিন আগে নামাশুলাই এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যান। দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের নামাশুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিনি হাঁটতে যান। এ সময় কালিয়াকৈরগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এলাকাবাসী ট্রাকচালক হাবিব মিয়া ও তাঁর সহযোগী আওলাদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গাজীপুর প্রতিনিধি