যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় গতকাল শুক্রবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) মো. ফুল মিয়া প্রথম আলোকে জানান, বিকেল চারটার দিকে ওই ব্যক্তি চট্টগ্রামমুখী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি একটি ট্রেনে কাটা পড়ে নিহত হন। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।