প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামে প্রতিপক্ষের বাঁশের আঘাতে গত বুধবার পলাশ মোল্লা (৩২) নামের এক যুবক আহত হন। শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে দুই মাস আগে পলাশ মোল্লাদের সঙ্গে টোকন মোল্লাদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় সালিসে টোকন মোল্লাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার জরিমানার টাকা চাইতে গেলে টোকন বাঁশ দিয়ে পলাশের মাথায় আঘাত করেন। তখন তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি|