যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় ট্রাক থেকে বালু নামানোর সময় মো. রনি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রূপসা গ্রামের মনির হোসেনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বলেন, রনি ট্রাক থেকে বালু নামানোর পর স্তূপ করার সময় আগে থেকে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।