যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুর সদরের জিরানী বাজার এলাকায় গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় মাহবুব হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার জগন্নাথপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি জিরানী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকাল আটটার দিকে জিরানী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকাকালে মাহবুবকে একটি চলন্ত গাড়ি ধাক্কা দিলে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল নয়টার দিকে তিনি মারা যান।