যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (৩০) নিহত হয়েছেন। গত বুধবার রাতে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উপজেলার শ্যামপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, বুধবার রাতের কোনো এক সময় রেললাইন পার হতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। গতকাল সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।