যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট রেলস্টেশনে গতকাল মঙ্গলবার চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাসেম আলী (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বলহরপুর গ্রামের বাসিন্দা। দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনমাস্টার হাফিজুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী ৭২৫ সুন্দরবন আন্তনগর এক্সপ্রেস ট্রেনের দর্শনায় কোনো স্টপেজ নেই। ট্রেনটি সকাল পৌনে সাতটার দিকে দর্শনা হল্ট রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় হাসেম চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, হাসেমের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।