যুবককে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল শনিবার সকালে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে বিকেলে সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলসহ একজনকে আটক করেছে র‍্যাব।  আহত যুবকের নাম ইন্নামিন। তিনি ফতুল্লার মধ্য সস্তাপুর এলাকার সুলতান উদ্দিনের ছেলে। ইন্নামিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মধ্য সস্তাপুর এলাকার সুরুজ্জালের ছেলে জাকির হোসেন শুক্রবার রাতে মদ পান করে এলাকার একটি বাড়ির পাশের রাস্তায় মাতলামি করছিলেন। ওই বাড়ির ভাড়াটে শাহজাহান মিয়া এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জাকির দৌড়ে বাড়িতে গিয়ে চাপাতি এনে শাহজাহানকে ধাওয়া করেন। শাহজাহান দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা-জানালা বন্ধ করে দেন। জাকির তাঁকে না পেয়ে ওই ঘরের দরজা-জানালা এলোপাতাড়ি কুপিয়ে চলে যান।