যুবককে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গাড়িতে আগুন দেওয়ার সময় এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আল আমিন (২৫) নামের ওই যুবক মতিহার থানার ইমাদপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদের দাবি, আল আমিন শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। তাঁর নামে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে মতিহার থানার কাপাসিয়া এলাকায় গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাঁকে ধরে গণধোলাই দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে।