যুবককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম আবদুর রহিম (২৭)। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। একই এলাকার ভাড়াটে ঈমান আলীর ছেলে রহিম।

নিহত রহিমের বাবা ঈমান আলী বলেন, গুদারাঘাট এলাকায় একটি ফোনের দোকানের সামনে রহিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে শহরের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারছেন না তিনি। ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।