যুবককে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রাম থেকে মো. দুদু শেখ (৪0) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে বিলের পাশের খেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিঙ্গার মধ্যপাড়া গ্রামে। তিনি কৃষিশ্রমিক ছিলেন। মির্জাপুর থানার এসআই মো. আলমগীর হোসেন বলেন, নিহত ব্যক্তির চোখ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ হত্যার পর লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ শনিবার পরিবারের সদস্যদের কাছে দেওয়া হবে।