যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে তুরাগ নদ থেকে গত বুধবার রাতে সানু হাওলাদার (৩৮) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সানুর বাড়ি বরগুনার তালতলিতে।
সানু রাজধানীর ফুলতলা রেলস্টেশন এলাকায় বসবাস করতেন। তিনি মাটির ব্যবসা করতেন।
নিহতের স্ত্রী শাহীনা বেগম বলেন, গত শনিবার বাসা থেকে বের হয়ে তাঁর স্বামী আর বাসায় ফেরেননি। বুধবার রাতে লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি সাভার মডেল থানায় গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে তুরাগ নদ থেকে সানুর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।