যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকা থেকে গতকাল শনিবার কামাল উদ্দিন (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আবদুল হালিমের ছেলে। গতকাল সকালে বাড়ির সামনে আমগাছে কামালের মরদেহ ঝুলতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর পাঠান। নিহতের বাবা আবদুল হালিম জানান, জামাল উদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে সে বাড়িতে ফিরে না আসায় বহু খোঁজাখুঁজি করা হয়। শনিবার সকালে বাড়ির সামনে আমগাছে তাঁর লাশ ঝুলতে দেখে বাড়ির লোকজন।