যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ রোববার বিকেলে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

আজ বিকেল পাঁচটার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়ন পরিষদের জাঙ্গালিয়ার চেঙ্গাকান্দিপাড়া এলাকার একটি ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, উপজেলার জাঙ্গালিয়ার চেঙ্গাকান্দিপাড়া এলাকার একটি ডোবায় প্লাস্টিকের বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের ধারণা, কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে। নিহতের পরনে কালো রঙের জিনসের প্যান্ট ও লাশ রঙের শার্ট। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।