প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নবীন নামের একটি আবাসিক বোর্ডিং থেকে গতকাল সোমবার রকিবুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে। রকিবুল গত রোববার বিকেলে বিপ্লব নামের এক বন্ধুকে নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অপর এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা তাঁদের। কিন্তু রাতে মানিকগঞ্জ থেকে সিঙ্গাইরে যাওয়ার কোনো যানবাহন না পেয়ে ওই বোর্ডিংয়ে ওঠেন। গতকাল সকালে বিছানায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।