যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের একটি স্কুলের মাঠের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ অজ্ঞাতপরিচয় এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে।
খিলগাঁও থানার পুলিশ জানায়, সকাল সাতটার দিকে পুলিশ খিলগাঁওয়ের আলী আহমেদ স্কুলের মাঠের পাশ থেকে ওই যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করে। তার পরনে চেক লুঙ্গি ছিল। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ঘটনা তদন্তকারী খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ওই যুবকের মাথাবিহীন লাশটি উদ্ধার করেন। তবে তার বিচ্ছিন্ন হওয়া মাথা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের মাথা বিচ্ছিন্ন করে দেহ গত বুধবার রাতে এখানে ফেলে গেছে খুনিরা।